শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

থানচিতে শিক্ষার্থীদের মাঝে রবিন বাহাদুর এর শিক্ষাসামগ্রী উপহার

১১৫

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥

“জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠন ও বাস্তবায়নে ক্ষুদ্র প্রয়াস শিক্ষা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে থানচিতে মৈত্রী শিশু সদন অনাথ আশ্রমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে রবিন বাহাদুর শিক্ষা সামগ্রীর নানা উপকরণ বিতরণ করেছেন। শুক্রবার (১ অক্টোবর) সকালে ৪০ জন কোমলমতি শিক্ষার্থীদের হাতে এ উপহার তুলে দেয়া হয়।

এদিকে উপজেলা ছাত্রলীগের সূত্রে জানান, পার্বত্য চট্টগাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর এর ছেলে রবিন বাহাদুর থানচি উপজেলা সদরসহ দুর্গম এলাকার স্কুলের কোমলমতি ১হাজার ২শত শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে শিক্ষা সামগ্রী উপকরণ দেয়া হবে। এরই মধ্যে আজকে ৪০ জন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করা হয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে উপজেলা ছাত্রলীগের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৈত্রী শিশু সদন অনাথ আশ্রমের বিহার অধ্যক্ষ উঃ উইজারা মহাথের, থানচি উপজেলা ছাত্রলীগের সভাপতি থোয়াই থিন অং মারমা, সহ-সভাপতি বাথিং মারমা প্রমূখ। এছাড়াও উপজেলা ছাত্রলীগের সদস্যবৃন্দ, মৈত্রী শিশু সদন অনাথ আশ্রমের শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি থোয়াই থিন অং মারমা বলেন, মানবিক ছাত্রনেতা, ছাত্র সমাজের অহংকার, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রবিন বাহাদুরের উপহার শিক্ষা সামগ্রী উপকরণটি কোমলমতি ৪০ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেছি। পর্যায়ক্রমে দুর্গম এলাকার স্কুলের ১হাজার ২শত শিক্ষার্থীদের হাতে তুলে দেবে উপজেলা ছাত্রলীগ।