শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

বান্দরবানে ক্রীড়াবিদদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

৫০

॥ আকাশ মারমা মংসিং, বান্দরবান ॥

বান্দরবানে ফুটবল একাডেমি সৌজন্যে যুব ক্রীড়ার মান উন্নয়নে ও বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং ক্রীড়াবিদদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) সকালে পার্বত্যমন্ত্রী নিজ কার্যালয়ে বান্দরবান ফুটবল একাডেমির আয়োজনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং ক্রীড়াবিদদের মাঝে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠন এবং ক্রীড়াবিদদের মাঝে জার্সি, বুট, মার্কার, ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্যসাপ্রু , পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কেলুমং মারমা, বান্দরবান ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক উৎসব ঘোষ রাহুল, যুগ্ন সাধারণ সম্পাদক পুলু মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু বড়ুয়া ভুতু, অর্থ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।