শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৭ ইউনিয়নে ভোটগ্রহণ ১১ নভেম্বর

৬৬

॥ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় পর্যায়ে লোকজনের নিকট ইতিমধ্যে বেশ উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য প্রার্থীগণ নিজেদের অবস্থার দৃঢ় করতে দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা। দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের সভা শেষে কমিশন সচিব হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর।

এছাড়া বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর ও ২৪ ও ২৫ অক্টোবর আপিল নিষ্পত্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ হবে ২৭ অক্টোবর।