শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান রাঙ্গামাটি পুলিশ সুপারের

৬৪

॥ মোঃ আরিফৃুর রহমান ॥

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্‌দাছ্‌ছের হোসেন বলেছেন, “বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগান মাথায় রেখে সামাজিক অপরাধ রোধকল্পে সবার সহযোগিতা প্রয়োজন।

বুধবার (২৯ সেপ্টেম্বর) রাঙ্গামাটি পার্বত্য জেলার ৬নং বিট সাপছড়ি ইউনিয়নে কোতয়ালী থানা কর্তৃক মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন বিরোধী বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার আরও বলেন, পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে, পুলিশের সেবাকে অধিকতর গতিশীল ও কার্যকর, পুলিশের কার্যক্রমের সাথে জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি, স্থানীয় বাসিন্দাদের পুলিশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টির লক্ষ্যে, অপরাধের দমন করার জন্যই বিট পুলিশিং কার্যক্রম শুরু করা হয়। যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে নিকটস্থ থানা বা বিট কর্মকর্তাকে জানানোর পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগনকে আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সাপছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মৃনাল কান্তি চাকমা, মেম্বার এবং স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।