শিরোনাম
তরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিনে গরীব ও অসহায়দের মাঝে খাবার বিতরণ

৩৬

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা ও কেক কাটাসহ নানা কর্মসুচী পালন করছে বান্দরবান জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

মঙ্গলবার (২৮সেপ্টেম্বর) দুপুরে বান্দরবান জেলা ছাত্রলীগের আয়োজনে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর, এমপি বান্দরবানের জেলা শহরে ৫শতাধিক গরীব ও অসহায় ব্যক্তিদের রান্না করা খিচুরির প্যাকেট বিতরণ করেন।

বিতরণী অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক কেলুমং মারমা, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ কাউছার সোহাগ,সাধারণ সম্পাদক জনী সুশীলসহ জেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।