শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

বান্দরবানে খালের মিলল অজ্ঞাত যুবকের লাশ

৭৬

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার সাঙ্গু নদীর সংযোগস্থল তারাছা খালের মুখ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে রোয়াংছড়ি ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন তারাছা খালের কিনারায় একটি ভাসমান অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে আসে। তবে মৃত লাশটি কোন সম্প্রদায়ের লোক তা শনাক্ত করা যায়নি বলে জানান আইনশৃঙখলা বাহিনী।

এ ব্যাপারে রোয়াংছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তৌহিদ বলেন, স্থানীয়রা খবর দিলে থানায় সঙ্গীয় ফোর্স নিয়ে মৃত যুবকের লাশ উদ্ধার করেছি।

তিনি আরো জানান, লাশের মাথায় ধারালো ছুরির আঘাতের চিহ্ন ও গভীর জখম দেখা গেছে। তবে মৃত লাশটি কোন সম্প্রদায়ের লোক তা শনাক্ত করা যায়নি। পরে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।