শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

কথা হইলো অপহৃত লালথন পাংখোয়াকে জীবিত উদ্ধার করিতেই হইবে

৪৩

ক্রিং ক্রিং, এ্যঁ…লো, কি গো জেঠা তুমি ঠিক আছোতো, গত সপ্তাহের খবরাখবর লইয়া তোমাগোর দরবারে-দরবারে, টেবিলে-টেবিলে কারেন্ট হাজির হইয়াছি। কোভিট-১৯ তো কষিয়া চালাইলেও এইবার আমাগো শেখ হাসিনা জেঠি ব্যাটা করোনার টুঁটি চাপয়া ধরিয়াছে। এই বজ্জাতের হাড্ডি গোটা পৃথিবীর জেঠা-জেঠির অস্থিমজ্জাও চুষিয়া যাইতেছে। লাখ লাখ জেঠা-জেঠিগোর জীবন সাঙ্গ করিয়া বন্ধন ছিন্ন করিয়াছে। তার মইধ্যে সমাজের দু¯ৃ‹তকারী, ধর্ষক, বখাটে, ইভটিজার, লুটপাটকারী, মাদক বিক্রেতা, টেন্ডারবাজ, তেলবাজ, অস্ত্রবাজ, দালালবাজ, ভুমিদস্যু, চাঁপাবাজগোর বিষয়ে দু-চারটি কথা ক্রমান্বয়ে লিখিয়াই যাইতেছি। ভাই পো-রে, আইন আছে কঠোর দমন নাই, নিপীড়ণ, নির্যাতন, বিতারণ আছে ভালো শাসন নাই। পাহাড়ের চুড়ায়, খাদে, চিপায়, নালায়, ঝিড়িতে, হ্রদের ধারের অভাগা জেঠা জেঠিরা কোন দুনিয়ায় তাইনেরা বসবাস করিতেছে বলিয়া খালি অভিযোগ-অভিযোগ। আমি জেঠাও সর্ব বেকায়দায়। ভক্তরাও খালি কহেন অ-জেঠা আমরা বাঁচি, মরি আর ঝুলিয়া থাকি আপনে অন্তত ভালা থাকিবেন। ঐ জেঠা জেঠিগোরে কি বলিব আমিও বিপদ সামলাইতেই পারিতেছিনা। বুড়ো বুড়িরাই কহিত যে নাকি সহে সে নাকি বরকত পাইয়া থাকে। বহু হর্তাকর্তা আইজ দিতাছি কাইল দিতাছি বলিয়া চড়কার মতন ঘুরাইতেছে, আবার দুই চাইর কলম লেখিলেই খালি কহেন অ জেঠা, গা তো পোড়াইতেছে। আমিওযে পুড়িয়া মরিতেছি, সইতেও পারিতেছি না, বরকতও পাইতেছি না, কিছু বলিতেও পারিতেছিনা, জমাজাটিও করিতে পারিতেছিনা, খালি চিন্তা, আর চিন্তা….

ভাই পো-রে পুরানে বুড়ো-বুড়িরা কহিতো ওজন বুঝে ভোজন দে, মন বুঝে ধন দে, লা-আ-ভ বুঝে ঝাঁপ দে। এক দিকে জেঠা জেঠিগোর ঠেলাগুতো অন্য দিকে ভাই পো আর জেঠা-জেঠিগোর ওয়েটিং, এইসব চিন্তা লইয়া অধিক সময় চোখের পাতা রাইতেও খাড়াইয়া থাকে। আবার ফিজিসিয়ান কহিলেন জেঠির প্রেসার নাকি এখন হাই, তয় তাইনের চিল্লা-ফাল্লাও হাইফাই। আমি কি সমাজের জেটা জেঠিগোর সুখ দুঃখের বয়ান লিখিব নাকি জেঠিরে সামাল দিব ঐ হিসাবও মিলাইতে পারিতেছি না। প্রতিদিনই ভোর সকালেও দেখি জেঠি বুকে হাত দুইখান লইয়া ঘুমের ঘোরেও যেন জেঠারে ঘায়েল করিতে পরিকল্পনা করিতেছে। জেঠাও হ¹ল মানুষ-আমানুষগোর খবরাখবর লইয়া বাড়ি ফিরিলেও রাইতে তাইনের সেবাও করিতে হইতেছে। আবার বহুত জেঠা-জেঠি কহিলো তাইনেগোরে নাকি প্রেসক্রাইব করিতে, জেঠি হইতে কিভাবে রক্ষা পাওন যায়। এই হইলো কাটা ঘা’এ নুন ছিটানো। আরে জেঠার নিজের প্রেসক্রাইব কারে জমা করিবো হেই চিন্তা লইয়া উপর ওয়ালার দেয়া ব্ল্যাক চুল হোয়াইট হইতেছে তার মইধ্যে জেঠা-জেঠিগোর যত তালিমালি। রাইতে জেঠিরে দুই চাইর কথা শুনাইয়া দিলেই পেট্রোল বোমার মতন ঢাস ঢাস করিতে করিতে জীবনটারে ঠাঁসা বানাইয়া দেয়। হেই সময় মনে হয় লাইফটা রেস্টুরেন্টের পরটার মতন হইতেছে। সকালে বিছানা ছাড়িতে দেরি। পাহাড় পর্বতের মানুষ অ-মানুষগোর সুখ দুঃখের বয়ান উত্তাপন করিতে হিমশিমও খাইতেছি। করোনা-১৯তো কারো কথাই হুনিতে চাহে না। বহু ভাইরাসের মানবতা কিছুটা থাকিলেও এই ভাইরাসের দেখি মানবতার মা-ও নাই, বাপও নাই। আবার কুঞ্জ হইতে বাহির হইলেই ভাইপোগোর নজরবন্দি, তার মইধ্যে বিনা বেতনে চাকুরী ব্যাটা ছোট্ট জেঠার পাঠশালায় কামিং গোইং আপাতত শুরু হইতেছে। যত নষ্টের মূল হইলো করোনা-১৯। বেকার এই ছোট্ট জেঠাও দেখি করোনার বান লইয়া খালি প্রশ্নের রান করিতে ওস্তাদ, বায়না ধরে জঙ্গল দেখিবো, পাহাড়-নদী-নালা দেখিবো, আমি জেঠা যে কোন খানে লুকাইবো, খুবই চিন্তায় আছি… যাউ¹া…

বরণ জেঠা কহিলো, রাঙ্গামাটির রিজার্ভস্থ এক বোর্ডিং হইতে ডিবি পরিচয় দিয়া অপহৃত লালথন পাংখোয়া ১১ দিন পার হইলেও তাইনের কোন খোঁজ পুলিশ জেঠারা পায় নাই। লালথন ডাক্তার দেখাইতে আসিয়া ডিবি পরিচয় দিয়া তাইনেরে বোডিং হইতে অপহরণ করিয়া নিয়া গেলে পরিবারের লোকজন তাৎক্ষনিক না জানানোর কারনে বিষয়খানা গভিরে চলিয়া যায়। এই ঘটনা লইয়া পুলিশ তদন্ত চালাইতেছে। কথা হইলো অপহৃত লালথন পাংখোয়াকে জীবিত উদ্ধার করিতেই হইবে, চিন্তায় আছি…

অং জেঠা কহিলো থানচির দুর্গম এলাকা রেমাক্রীর জেঠা-জেঠিগোর বহু প্রত্যাশার ঝুলন্ত সেতু যোগাযোগের কষ্ট লাঘব করিয়ে দিচ্ছে। জেলা পুরিষদরে উদ্যোগে এই উন্নয়ন কাম যোগাযোগে আরো উন্নতি হইলো। হেইখানের গাঁও গেরামের কৃষক কুল কহিলো তাইনেরা বহু কষ্টে ফলন করিলেও তড়িৎ যোগাযোগের অবস্থা না থাকার কারনে ক্ষতি গুনিয়া আসিতেছে। যাউ¹া এইবার হইতে কৃষক কুল লাভের মুখ দেখিবে। কথা হইলো সব দিক খেয়াল রাখিয়াও চলিতে ইইবে, চিন্তায় আছি…

চাই জেঠা কহিলো শিক্ষার্থীদের দিয়া আফিসের চিঠি বিলি করন মহিলা কর্তার রুটিন হইয়া দাঁড়াইয়াছে। বেচারী বহুতের কষ্ট হইলেও কর্তার আদেশ পালন করিতেছে। এইসব বিষয় লইয়া খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে শিক্ষাথীদের মাঝে ক্ষোভের দানা বাঁধিতেছে। আফিসের পিয়ন থাকিলেও কর্তা তারে দিয়া না করিয়া শিক্ষার্থীদের দিয়া পিয়নের কাইজ করা লইয়া অভিভাবক মহলেও সমালোচনা চলিতেছে। সব থাকিয়াও কর্তা অন্যের কাঁদে ফল ঝোলানোর কারন কি। এইসব লইয়া হেইখানে সন্তোষ অসন্তোষ হইয়া যাবে, চিন্তায় আছি…

কবির জেঠা কহিলো, তাইনের উপজেলার চিৎমরম ইউনিয়নের এক প্রসুতি মা একই সাথে তিন কন্যা সন্তানের জন্ম দিয়াছেন। কাপ্তাইস্থ মিশন হাসপাতালের ডাক্তার গন তাইনেরে লইয়া খুশি। যাউ¹া বহুতে একটাও পায় না তাইনে একসাথে তিন পাইয়াছেন। কথা হইলো উপর ওয়ারা যারে দেয় তারে চক্কা মাইরা দেয়। ধর্ম মানবতা মানবিকতা থাকিলে উপর ওয়ালা দেরিতে হইলেও পুরণ করিয়া দেয়। কথা হইলো, মহা এই দুনিয়ায় বহুতের সব থাকিয়া নাকি বংশধর নাই, চিন্তায় আছি…

মং জেঠা কহিলো, বান্দরবানের মিলনছড়িতে এক জেঠা র্স্বস্ব হারাইয়া নিজে চিরকুট লিখিয়া আত্মহত্যা করিয়াছে। গেল শনিবার বাড়ির বাকীদের অজান্তে সকালে তাইনে পাশের জঙ্গলে গাছের সাথে ফাঁস দেয়। কিছু দিন আগে হেইখানে পাহাড় ধ্বস হইয়া জুরেন ত্রিপুরার ছেলে মেয়ে হারাইয়া মানসিকভাবে ভেঙ্গে পড়ে। পোলা মাইয়ার শোকে শোকে শেষ মেষ স্ত্রীরে রাখিয়া নিজেও পরপারে চলিয়া গেলেন। দুঃখের মইধ্যে চরম দুঃখ স্ত্রীর কি অবস্থা হইবো, চিন্তায় আছি…

আরিফ জেঠা কহিলো, রাঙ্গামাটি সদর হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসার জন্য সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট উদ্বাধন করা হইয়াছে। আমাগো এমপি জেঠা গেল বৃহস্পতিবার এই উন্নয়ন কামের উদ্বোধন করেন। করোনায় আক্রান্তদের বাঁচাইবার জন্য মহা এই প্লান্ট জেঠা-জেঠিগোর মনে বড় একটি সাহস যোগাইয়াছে। আমাগো দেশে উন্নয়নে কর্মরত ইউনিসেফ এর সহযোগীতায় সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্টটি স্থাপন করা হইয়াছে। যাউ¹া অন্তত অন্যদের সহযোগীতায় হইলো আমাগো জেঠা-জেঠিরা বাঁচিবার স্বপ্ন দেখিবে, চিন্তায় আছি…

টিটু জেঠা কহিলো, ভিন দেশে বধিরগোর জইন্য জায়গা জমি স্কুল কলেজ থাকিলেও রাঙ্গামাটির বধিরগোর জইন্য কিছুই নাই। সরকারের নিকট বহু নিবেদন করিয়াও কোন কিছু পাওয়া যাইতেছে না। গের বৃহস্পতিবার আন্তজাতিক ইমারা ভাসা দিবস পালনে তাইনেরা এইসব কহিলো। কথা হইলো বহুত দুষ্ট পাবলিক আমাগো কাপ্তাই হ্রদের ধারেরর জায়গা জোর জবরদস্তি দখল করিতেছে। তয় বধিরগোর জন্য আমাগো রাজনৈতিক নেতৃবৃন্দ আর প্রশাসনের কর্তাগোর ভাবা উচিৎ, চিন্তায় আছি…

শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্রমে শিশু ও নারীর ক্ষমতায়ন মজবুত করিতে এসআইডি-সিএইচটি প্রকল্পের আমাগো জেলা পরিষদের পক্ষ হইতে পুরিশ বিভাগের জইন্য লজিস্টিক সাপোর্ট এর অংশ নানান উপকরন প্রদান করা হইয়াছে। এই উন্নয়ন কাম আমাগো মা বোনদের উন্নয়নে যথেষ্ট ভুমিকা রাখিবে। কথা হইলো হ¹লকেই সযত্নে রাখিতে হইবে, চিন্তায় আছি…

আমীন জেঠা কহিলো, দেশ বিদেশের পর্যটকদের জইন আকর্ষনের ঝুলন্ত ব্রিজ এখুন পানির নিচেও ঝুলিতেছে। আমাগো কাপ্তাই হ্রদের পানি বাড়িলে এই ব্রিজ প্রতিবছর একবার পানিতে ডুব দেয়। হ্রদের তলদেশ ভরাট, যত্রতত্র যাযগা দখর করনের কারনে এই ঘটনা ঘটিতেছে। কথা হইলো মানুষ স্বার্থের মোহে অমানুষ হইলে কাপ্তাই হ্রদ আরো বেশী অত্যাচার চালাইবে, চিন্তায় আছি…

আবার আমাগো মাত্তাল লেদু জেঠা কহিলো অপক্ষমতার অধিকারীরাতো রাজনৈতিক লেজুরবৃত্তি করিয়া শহরের অসহায় জেঠা জেঠি বহুতেরে ছেঁচড়াইতেছে। বহুতের ফিরিকশন লাগাইয়া দিয়া চুইংগামের মতন লম্বা করিতেছে। লেদু কহিলো খালি জনগনরে ল্যাং মারনের তালে। ক্ষেমতারে ললিপপ ভাবিয়া লুটপাট-সুবিধা চালাইতে বহুতেরে পাঁটায় তুলিয়া ছেঁচিতেছে। লুটেরার দল আছমকা গন্ডোগোল আর আবোল তাবোল দল বাঁধাইয়া হ¹লই হাতাইয়া নিতে গোল পাকাইতেছে। যা মনে হইতেছে মাত্তাল লেদু মধু খাইলেও হুঁস জ্ঞান ঠিকই আছে, চিন্তায় আছি…

ভাইপো-রে পার্বত্য এলাকায় আর কতো রকম-বেরকমের কান্ডকারখানা দেখিতে হুনিতে হইবো বুঝিতে পারিতেছিনা। রাজনীতির মাঠতো হঠাৎ করিয়া চুড়ান্ত গরম হইয়া পড়িবে। ঐ গরমে কে পোড়া আর কে আধপোড়া হইবে পাবলিক জেঠারা ডরে ভয়ে দিনাতিপাত করিতেছে। প্রত্যন্ত অঞ্চলের অনেক জেঠা জেঠি কহিলেন সন্ধ্যার পর অনেকে ডরে ভয়ে স্থান ত্যাগ করিয়াও রাত্রি যাপন করিতেছে। আধিপত্য, চাঁন্দাপত্য, ঘায়েলপত্য, খাদ্যপত্য নানান অপকর্মপত্যর বিস্তার লইয়া কয়েক গ্রুপতো ফটর ফটর করিয়া খালি মানুষ মারিতে ওস্তাদ, ভাই-পো রে খালি দুঃখ আর দুঃখ আমি জেঠাও কখন জেলে ঢুকি এই চিন্তা লইয়া আরো বহুত ঘটনা বাকি থাকিলেও আইজ এই পর্যন্ত লিখিয়া ইতি টানিতেছি, তবুও চিন্তায় আছি….

ইতি-
পা.স.চি.জে.মি.ব.
২৬ সেপ্টেম্বর, ২০২১ খ্রিঃ