শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

রোয়াছড়িতে গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের চাবি হস্তান্তর

৮২

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥

পার্বত্য মন্ত্রণালয়ের অর্থায়নে ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগীতায় বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় প্রথম ধাপে ১৪ গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার ঘর ও ঘরের চাবি।

রবিবার (২৬ সেপ্টেম্বর) রোয়াংছড়ি তুলাতলি এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি গৃহহীনদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন।

বক্তব্যে প্রধান অতিথি বলেন, মুজিববর্ষ উপলক্ষে পাহাড়ের মানুষ কেও গৃহহীন থাকবে না। দেশ ও জাতির কল্যাণে বঙ্গবন্ধু কন্যা সবার পাশে আছে। বর্তমান সরকার আমলে উন্নয়নে সব দিক এগিয়ে যাচ্ছে। সেই সাথে দেশনেত্রী দেশে গরীব অসহায় মানুষদেরকে থাকার জন্য ঘরও দিয়েছে। আগামীতেও এই উন্নয়ন ধারা অব্যাহত থাকবে।

এইসময় অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার রেজা, জেলা পরিষদে নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফোরকান এলাহী অনুপম, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাইমং মারমা, জেলা পরিষদ সদস্য লক্ষীপদ দাস, কাঞ্চন তংচগ্যা, তিতিম্যা সহ এলাকাবাসী ও গণমান্য ব্যাক্তিবর্গ উপস্তিত ছিলেন।