শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাপ্তাই এ সিএনজি ভর্তি মদসহ পাচারকারী আটক

৪৬

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

কাপ্তাই চন্দ্রঘোনা থানা পুলিশ রাইখালী ফেরিঘাট হতে ট্রেক্সী ভর্তি মদসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। শনিবাবার রাত দেড়টায় চন্দ্রঘোনা থানার এসআই কাজী আনোয়ার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে রাতে রাইখালী ফেরিঘাটে অভিযান চালিয়ে ট্রেক্সী সহ মদ আটক করা হয়েছে।

আটক ও পাচারকারী নুর হোসেন (৩০) চট্রগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার পূর্ব সাতবাড়িয়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে বলে পুলিশ জানিয়েছে। চন্দ্রঘোনা থানার মোঃ ইকবাল বাহার চৌধুরী (ওসি) সত্যতা নিশ্চত করে বলেন, পাচারকারী গাড়ির পিছন সিটে বস্তাভর্তি করে মদ পাচার করছিল। তল্লাশি করে ৮৫লিটার চোলাইমদসহ গাড়িটিও আটক করা হয়েছে। রবিবার সকালে মাদক আইনে মামলা করে রাঙ্গামাটি আদালতে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।