শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

বান্দরবানের রুমায় কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলায় শিক্ষক কারাগারে

৩০৩

॥ রুমা উপজেলা প্রতিনিধি ॥

প্রাইভেট পড়ানোর ফাঁকে কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ এবং ভিডিও ধারনের মামলায় রুমা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। ধর্ষক ঐ শিক্ষককে আদালত জেল হাজতে প্রেরণ করেছে বলে থানা সুত্র নিশ্চিত করেছে।

থানা সুত্রে জানা গেছে, বান্দরবানে রুমা উপজেলার কলেজ পড়ুয়া এক ছাত্রীকে প্রাইভেট শিক্ষক কর্তৃক ধর্ষণ এবং তা ভিডিও ধারন করে প্রচার করার কারণে ধর্ষণ ও পর্ণোগ্রাফী আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে। পরে অভিযুক্ত ঐ শিক্ষককে পুলিশ আটক করে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।

ছাত্রী পারিবারিক সুত্র জানায়, ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয় তাদের মেয়ে। পরে রুমা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সমর কান্তি দত্ত (৫৬) এর বাড়িতে গিয়ে প্রাইভেট পড়তো। প্রাইভেট পড়ার সময় কালীন সমর কান্তি দত্ত তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কলেজ পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে সেই সাথে ঘটনা র ভিডিও চিত্রও ধারন করে। এতেই মেয়েটি ভয়ের ঘটনাটি কাউকে জানায়নি। ওই ঘটনা পর থেকে সমর কান্তি দত্ত বিভিন্ন সময়ের ওই ভিডিও ছরিয়ে দেয়ার হুমকি দিয়ে তার কাছে পড়ার জন্য চাপ সৃষ্টি করে।

পরে তার শিক্ষক ক্ষিপ্ত হয়ে গত ২২ সেপ্টেম্বর (বুধবার) ধারনকৃত ভিডিও চিত্রটি ছাত্রীর মুঠোফোনের ইমুতে পাঠালে পরে ঐ ছাত্রী তার বড় বোনকে ঘটনাগুলো খুলে বলে। এত তার পরিবার রুমা থানায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে রুমা থানায় গিয়ে ধর্ষিতাসহ তার বড় বোন সিংমেউ মার্মা বাদী হয়ে মামলা করেন।

পরে রুমা থানা পুলিশ গত ২৪ সেপ্টেম্বর শুক্রবার বিকালে প্রধান শিক্ষককে রুমা বাজার থেকে আটক করে। শনিবার সকালে আদালতে প্রেরণ করা হয়।

এ বিষয়ে রুমা থানার ওসি মোহাম্মদ আবুল কাসেম চৌধুরী বলেন, আসামী সমর কান্তি দত্ত কে আটক করে কোর্টে নেয়া হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।