শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বান্দরবানে জলবায়ু সচেতনতায় ধর্মঘট-পদযাত্রা

সুন্দর একটি পরিবেশ গড়ে তোলার আহব্বান

৪৭

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে ‘গ্লোবাল ক্লাইমেট স্টাইক ডে’ এর উপলক্ষে জলবায়ু সচেতনতায় ধর্মঘট-পদযাত্রা পালিত হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বান্দরবান প্রেসক্লাব এর সামনে বৈশ্বিক জলবায়ু কার্যক্রম সপ্তাহের অংশ হিসেবে ‘ফ্রাইডের ফর ফিউচার বাংলাদেশ এবং বান্দরবান ইয়ুথনেট ফর ক্লেইমেট জাস্টিন’ এর যৌথ আয়োজনে ঘন্টাব্যাপী এই ধর্মঘট পালন করা হয়।

বান্দরবান ইয়ুথনেট ফর ক্লেইমেট জাস্টিন সভাপতি সৈয়ক জিসান সভাপতিত্বে সদস্য কামরুল হাসান, ফাহিম, আসিফ ইকবাল, জসিম উদ্দিন, পারভেজ আদনানসহ অনেকে বক্তব্যে রাখেন।

বক্তারা এসময় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১.৫ ডিগ্রিতে সীমিত রাখতে উন্নয়নশীল দেশগুলোকে চাপে রাখাসহ প্যারিস চুক্তি বাস্তবায়নে দাবী জানান। বক্তব্যে আরো জানান,পাথর ও বালু উত্তোলনসহ গাছ কেটে প্রাকৃতিক পরিবেমকে ধ্বংস করে দিচ্ছে। সেই কারণে বর্তমানে প্রাকৃতিক জলবায়ু ভারসাম্য হারিয়ে ফেলেছে। ফলে নষ্ট হচ্ছে পরিবেশ ও প্রকৃতি। তাই প্রকৃতিকে ধ্বংস না করে বেশী বেশী গাছ লাগিয়ে সুন্দর একটি পরিবেশ গড়ে তোলার আহব্বান জানান ।

ধর্মঘট শেষে কর্মসূচির সঙ্গে একাত্বতা প্রকাশ করে প্রেসক্লাব চত্বর থেকে শুরু করে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত জলবায়ু সচেতনতায় একটি পথযাত্রা করে তরুণরা।