শিরোনাম
এমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যানরাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানরামগড়ে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিতকোনো শিক্ষার্থীর স্বপ্ন যেন অসাধু ব্যক্তির কর্মকাণ্ডে নষ্ট না হয়: পার্বত্য মন্ত্রীজুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কাপ্তাই এলপিসি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে ব্যাপক প্রচার-প্রচারণা

৪৯

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বশিউক), কাপ্তাই এলপিসি শাখার শ্রমিক/কর্মচারী ইউনিয়ন (রেজিনং-৫৯৭) দ্বি-নির্বাচন ৩০সেপ্টেম্বর। ৭টি পদে ১৫জন প্রার্থী লড়াই করছে। মোট ভোটার রয়েছে ৬৪জন। করোনা ভাইরাসের ফলে এ নির্বাচন কয়েক দফায় পিছিয়ে পুনরায় আগামি ৩০ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়।

নির্বাচনকে কেন্দ্র করে শিল্প এলাকা, কারখানাসহ বিভিন্ন প্রার্থীর পোষ্ঠার শোভা পাচ্ছে। এবং তারা বিভিন্নভাবে প্রচার-প্রচারণা করতে দেখা যায়। প্রার্থীরা নির্বাচিত হলে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাবা পূরণের আশ্বাস দিতে দেখাযায়। নির্বাচনে প্রার্থীদের মধ্যে সভাপতি পদে দু’জন লড়াই করছে মোঃ ইউসুফ (ছাতা) ও মোঃ আইয়ুব আলী (চেয়ার), সহ-সভাপতি-২জন আফসার আলম(বাই সাইকেল), নাছিমা বেগম(দেয়াল ঘড়ি), সাধারন সম্পাদক পদে ৩জন মোঃ মফিজ উদ্দিন (বর্তমানে সম্পাদক) খেজুর গাছ, মোঃ হানিফ (আনারস),আহম্মদ আলী (সিলিং ফ্যান), যুগ্নসম্পাদক ২জন শাহা আলম বাহার(ক্রিকেট-ব্যাট),মোঃ ফাহাদ হিমেল(বই),সাংগঠনিক-২জন পূর্ণেন্দু মলিক (আম), মোঃ আবু সাঈদ জুয়েল(চশমা), কোষাধ্যক্ষ -২জন পলাশ বড়ুয়া (আলমারি), মোঃ শাকিল (তালা) এবং সদস্যপদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছে আব্দুল মান্নান (হারিকেন)ও সুকুমার দাশ (হাতপাখা)। নির্বাচন কমিশন বিলাস কুমার বিশ্বাস বলেন, আমরা একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিব।