শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

গুইমারায় জামে মসজিদ নির্মান কাজের উদ্বোধন ও নগদ অর্থ সহায়তা প্রদান

৪৩

॥ গুইমারা উপজেলা প্রতিনিধি ॥

খাাগড়াছড়ির গুইমারা উপজেলার হাজা পাড়ায় জামে মসজিদ নির্মান কাজের উদ্বোধন ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭সেপ্টেম্বর) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জামে মসজিদ নির্মান কাজের উদ্বোধন করেন জেলা পরিষদের সদস্য ও গুইমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

এসময় তিনি বলেন, ধনী গরিবের ভেদাভেদ ভুলে, অসাম্প্রদায়িক চেতনা লালন করে প্রতিটি পাড়া মহল্লার উন্নয়নে সকলকে একযোগে কাজ করতে হবে। তবেই পার্বত্য এলাকার সকলস্থানে উন্নয়ন দৃশ্যমান হবে।

এসময় তিনি নির্মাণাধীন হাজা পাড়া জামে মসজিদের কাজের জন্য ব্যক্তিগত পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগ নেতা রুস্তম তালুকদার, বাবুল মেম্বার(সাবেক), উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব শীল, সাংগঠনিক সম্পাদক পলাশ চৌধুরী, গুইমারা মসজিদের ইমাম মাও. ক্বারী ওসমান গনি, জালিয়াপাড়া মসজিদের ইমাম মাও.ক্বারী নোমান, রেনুডেবা মসজিদের ইমাম মাও. মোহাম্মদ মোস্তফা,হাজাপাড়া মসজিদের ইমাম মাও.আবু তাহের, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবদুল মালেক, সাধারন সম্পাদক দিদারুল আলম সহ এলাকাবাসী ও কমিটির নেতৃবৃন্দ।

পরে নির্মাণাধীন মসজিদের কাজে অর্থ সহায়তা দেওয়ায় জেলা পরিষদের সদস্য মেমং মারমার সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সফলতা কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।