শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

চিরকুট লিখে বান্দরবানে একব্যক্তির আত্মহত্যা

৭৪

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবান সদর উপজেলায় সুইসাইড নোট লিখে জুরেন ত্রিপুরা (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বান্দরবান মিলনছড়ি পুলিশ ক্যাম্প সংলগ্ন বান্দরবান সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা আরো জানা যায়, মৃত্যুর আগে তার ডাইরি চিরকুটে এই কথা উল্লেখ করে লিখে দিয়ে যায় “আমি জুয়েন, তোমরা যা ভেবেছ তা নয়, আমি সত্য বলে দিয়ে য়া” এই চিরকুট ডায়রিটি তার শোয়ার ঘর থেকে উদ্বার করে আইনশৃঙখলা বাহিনী। এই কথাটি চিরকুটে লিখে পরে গাছের সাথে গলায় গামছা ঝুলে তিনি আত্মহত্যা করেন।

মৃত জুরেন ত্রিপুরা (৪০) সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ার অবিচন্দ্র ত্রিপুরার ছেলে বলে জানা গেছে ।

জুরেন ত্রিপুরার স্ত্রী বিবিনি ত্রিপুরা (২৩) জানান, গেল কয়েকদিন আগে তার আত্বিয়স্বজন পাহাড় ধবসে নিহত ঘটলে দুইজন ছেলে ও মেয়েকে উদ্বার শেষে জুরেন ত্রিপুরা মানসিকভাবে ভেঙ্গে পড়েন। পরদিন সেই মানসিক ভাবে ভেঙে পড়ায় খাওয়া দাওয়া ঠিক মত করেনি। তার কাছে জানতে চাইলে সেই নিজের মত চুপচাপ থাকে। কিন্তু আজ হঠাৎ ভোরের উঠে দেখি সে বিছানায় নাই। পরে সকালে খোঁজাখুজি করে না পেয়ে আত্মীয়স্বজনকে ডাকা-ডাকি করে পার্শ্ববর্তী ঝিড়িতে ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাই। ধরনা করা হচ্ছে সন্তান হারিয়ে মানসিক ভাবে ভেঙ্গে পড়েন তিনি। পরে এ ঘটনা ঘটিয়ে বসেন।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সদর থানার দায়িত্বরত তদন্ত পুলিশ কর্মকর্তা এসআই গোবিন্দ কুমার বলেন, লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তার চিরকুটটি উদ্বার করা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।