শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

নিষেধাজ্ঞা অমান্য করে হ্রদে উচ্চ শব্দে গান-বাজনা করায় চালক ও যাত্রীকে জরিমানা

৪৭

॥ মোঃ আরিফুর রহমান ॥

জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কাপ্তাই হ্রদে উচ্চ শব্দে গান বাজানো ও বোটের ছাদে উঠে নাচানাচি করায় এক বোট চালক ও বোটের যাত্রীদেরকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা উপমা’র নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে বোট চালক রাসেল চাকমাকে ৩হাজার ও যাত্রীদেরকে ২হাজার টাকা সহ মোট ৫হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে এ অভিযানের ফলে স্বতি প্রকাশ করেছেন হ্রদের পাশে বসবাসকারী জনসাধারণ। হ্রদের পাশে বসবাস করা মোঃ জুয়েল বলেন, হ্রদে উচ্চ শব্দে গান বাজানো, হৈ হুল্লোড় চিৎকার ও চেচামেচির কারনে হ্রদের আশেপাশের মানুষ ভিষণ বিরক্ত। ভ্রাম্যমান আদালতের এই ধারা অব্যাহত থাকা উচিৎ।

জেলা প্রশাসন সুত্রে জানা যায়, বোটের ছাদে উঠা এবং উচ্চ শব্দে গান বাজানোর বিরুদ্ধে জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃতে শুক্রবারের প্রায় ২ ঘন্টা কাপ্তাই হ্রদে অভিযান পচিালনা করা হয়। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট) অব্যাহত থাকবে।