শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বরকল সফরে যাচ্ছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক

৫৭

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥

রাঙ্গামাটি বরকল উপজেলায় দু’দিনের সরকারি সফরে যাচ্ছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
বরকল উপজেলা নির্বাহী কার্যলয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- আগামী ১৪ সেপ্টেম্বর বরকল সফরে আসছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক। ওই দিন তিনি(জেলা প্রশাসক)বরকল উপজেলা সদরে রাত্রিযাপন করবেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসের কর্তৃপক্ষ।

আরো জানা যায়- উপজেলা সফরের প্রথম দিনে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, ১৭৫ নং করল্যাছড়ি মৌজার হেডম্যান অফিস, বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়,বরকল মডেল থানা, মুজিব শতবর্ষ উপলক্ষে নির্মিত ও নির্মানাধীন ঘর পরিদর্শন ও সুবিধাভোগীদের সাথে মতবিনিময়,আইমাছড়া ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার,বরকল উপজেলার ইনোভেশন কার্যক্রম ও দুর্যোগ সহনীয় ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শন,উপজেলার আমার বাড়ি আমার খামার প্রকল্পের কাজ পরিদর্শন ও দারিদ্র্য বিমোচন কর্মসূচী,উন্নয়ন প্রকল্প কাজ বাস্তবায়ন এবং আশ্রায়ন প্রকল্প/ গুচ্ছগ্রাম এসব পরিদর্শন করবেন।

তিনি একই দিনে , সীমিত পরিসরে উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, প্রথাগত হেডম্যান- কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিততে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা করবেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।