শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

রোয়াংছড়িতে মার্শাল আর্ট প্রশিক্ষণের শুভ উদ্ধোধন

৩৯

॥ রোয়াংছড়ি উপজেলা প্রতিনিধি ॥

বান্দরবানে রোয়াংছড়িতে বেসরকারি সংস্থার তহজিংডং উদ্যোগের ৩০জন বালিকাদেরকে মার্শাল আর্ট প্রশিক্ষণ মাসব্যাপী উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর ২০২১) রোয়াংছড়ি উপজেলা টাউন হলে এ প্রশিক্ষণ কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকার, ইউএস-এইড, ইউএনডিপি অর্থায়নের চিটাগং হিল ট্র্যাক্টস ওয়াটারশেড কো-ম্যানেজমেন্ট এ্যাক্টিভিটি প্রকল্পের বাস্তবায়িত সংস্থা তহজিংডং এনজিও অন্তর্ভুক্ত রোয়াংছড়ি উপজেলার ৩০ জন বালিকাদের মার্শাল আর্ট প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলভিইএম কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক ক্যসাইনু মারমা, মাউসাং মারমা, চিংম্রাই মারমা, সাংবাদিক হ্লাছোহ্রী মারমা, প্রশিক্ষক কোকোপ্রু মারমা, প্রকল্পের কর্মী উবাসাই মারমা, এক্যচিং মারমা সুমি, একাউন্টে মনতি গারোসহ প্রশিক্ষর্ণীরা।

প্রকল্প সমন্বয়ক উবাসাই মারমা বলেন রোয়াংছড়ি উপজেলাতে মার্শাল আর্ট প্রশিক্ষর্ণাথীরা মাসব্যাপী প্রশিক্ষণ পাবেন। প্রকল্পের উদ্দেশ্য শুধু মাত্র ১২-১৫ বছর বয়স বালিকাদেরকে প্রশিক্ষণের সুযোগ পাবেন। জীবন আত্তার রক্ষা করার জন্য এ প্রশিক্ষণটি বাস্তবায়ন করা হবে। মার্শাল আর্ট প্রশিক্ষক কোকোপ্রু মারমা ৩০ জন বালিকাদের মাসব্যাপী প্রশিক্ষণ প্রদান করবে রোয়াংছড়ি উপজেলা টাউন হলে।