শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

বান্দরবানের থানচিতে এক পর্যটক নিখোঁজ

২০৬

।। থানচি উপজেলা প্রতিনিধি ।।

বান্দরবানে থানচি উপজেলার সাংঙ্গু নদীতে গোসল করতে গিয়ে এক পর্যটকের নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। সে ব্রাদ্মণবাড়িয়া জেলার বিজয়নগর মেরাসানী এলাকার ফজলুল হকের ছেলে ফজলে এলাহী ফয়সাল (২৬) বলে থানা সুত্র জানিয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলা নেটওর্য়াক বিহীন (বংড) বড় পাথর নামক এলাকায় গোসল করতে নামার পর থেকে ফজলে এলাহী ফয়সাল এর খোঁজ মেলেনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিখোঁজ পর্যটক ফজলে এলাহী ফয়সালসহ ১২ জনের একটি পর্যটকের দল রেমাক্রীর দিকে যায়। যাওয়ার পথে (বংড) বড় পাথর এলাকায় পৌচ্ছালে সাংঙ্গু নদীতে গোসল করতে নেমে পানির স্রোতে ডুবে যায় সে। এসময় সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

আরো জানা যায়, পর্যটকরা রেমাক্রী কিংবা (বংড) বড় পাথর এলাকায় গেলে থানায় এন্ট্রি করতে হয়। তবে এ পর্যটক ১২ জনের দলটি থানায় এন্ট্রি করেনি। ঘটনাস্থলে নেটওর্য়াক না থাকায় তাৎক্ষনিভাবে বিস্তারিত জানাও সম্ভব হয়নি।

এ ব্যাপারে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় জানান, একজন পর্যটকের নিখোঁজ এর বিজিবি’র মাধ্যমে খবর পেয়েছি। সেখানে পুলিশ একটি টিম পাঠানো হয়েছে। নিখোঁজ পর্যটকের উদ্ধারে কাজ করছে বিজিবিসহ পুলিশের একটি দল।