শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

দীঘিনালায় ছেলের হাতে বাবা খুন

৪৩

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ছেলের হাতে বাবার খুনের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মেরুং ইউনিয়নের জামতলী বাঙ্গালী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা যায়, উপজেলার জামতলীর বাঙ্গালীপাড়া এলাকায় ছেলে জসিম উদ্দীন জনি তার পিতা মিন্টু মিয়া (৫১)কে এলোপাতাড়ি ধারালো দা দিয়ে কোপায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যায় মিন্টু মিয়া। ঘটনার পর ছেলে জসিম উদ্দীন জনি পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। নিহতের নাম মিন্টু মিয়া (৫১) উপজেলার জামতলী বাঙ্গালীপাড়া এলাকার মোবারক আলী ছেলে।

নিহতের পিতা মোঃ মোবারক আলী জানান, আমার ছেলে মিন্টু মিয়া এবং নাতি জসিম উদ্দীন জনি দুজনই মাদকাসক্ত। মাদকাসক্ত হয়ে এ ঘটনা ঘটে থাকতে পারে।

দীঘিনালা থানার উপ পরিদর্শক (এসআই) শেখ মিল্টন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত আসামীকে গ্রেফতার করার চেষ্টা চলছে।