শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

বরকলে এ পর্যন্ত ভ্যাকসিন পেল ১৩ হাজার

৫৫

॥ নিরত বরন চাকমা, বরকল ॥

বর্তমান সরকার দেশকে করোনামুক্ত রাখতে শতভাগ ভ্যাকসিনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।তারই ধারাবাহিকতায় রাঙ্গামাটির বরকল উপজেলাতেও করোনামুক্ত রাখতে ভ্যাকসিনের সেবা দিয়ে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বরকলে বিভিন্ন পেশার মানুষ এ পর্যন্ত ভ্যাকসিন পেয়েছে ১৩ হাজার ১শ ৯৮ জন।

উপজেলা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট ব্যাক্তি সূত্রে জানা যায়,গত ৭ই ফেব্রুয়ারী থেকে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া শুরু হয়।এরপর পর্যায়ক্রমে বিভিন্ন পেশাজীবি লোকজনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র এবং ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে ভ্যাকসিন দেয়া হচ্ছে।বরকল উপজেলায় এ পর্যন্ত ১ম ডোজের সিনোফার্ম ভ্যাকসিন পেয়েছে ৮হাজার ৭শ৭৬ জন ও স্ট্রেজেনিকা ১হাজার ৬শ ৫ জন মোট ১০হাজার ৩শ ৮১ জন এবং ২য় ডজের সিনোফার্ম ভ্যাকসিন পেয়েছে ১হাজার ২শ ৫৬ জন ও স্ট্রেজেনিকা ১হাজার ৫শ৬১জন মোট ২ হাজার ৮শ ১৭ জন সহ এ পর্যন্ত সর্বমোট ভ্যাকসিন পেয়েছে ১৩হাজার ১শ৯৮ জন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মংক্যাছিং সাগর জানান,বরকলে সকল পেশার মানুষকে ভ্যাকসিন দিচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। যারা এখনো পর্যন্ত ভ্যাকসিন গ্রহণ করেনি বা ভ্যাকসিনের আওতায় আসেনি তাদের পর্যায়ক্রমে ভ্যাকসিন দেয়া হবে।বর্তমানে ভ্যাকসিন ৮শ ২০ ডোজ স্টক রয়েছে বলে তিনি গণমাধ্যমকে জানান।