শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ভারতীয় জুসের চালান জব্দখাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগস্তদের মাঝে শর্তহীন নগদ অর্থ বিতরণরাঙ্গামাটিতে মায়ের হাতে খুন হলো মাদকাসক্ত ছেলেমাটিরাঙ্গা-গোমতি সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করলেন বিএনপি নেতাখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয়ে ফিরছে শিক্ষার্থীরাসরকারি মাতামুহুরী কলেজের শিক্ষার্থীদের ৫ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটামখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বন্যাদুর্গত মানুষের জন্য ওএমএসের পন্য বিক্রি শুরুখাগড়াছড়ির রামগড়ে আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবির মানবিক সহায়তারাঙ্গামাটির রাজস্থলীতে সরকারী নির্দেশ অমান্য করে ঋণের কিস্তি আদায়

বটবৃক্ষের মত সবার পাশে দাঁড়িয়ে থাকুক বান্দরবান প্রেসক্লাব- পার্বত্যমন্ত্রী

৪৯

॥ বান্দরবান প্রতিনিধি ॥

বটবৃক্ষের মত সাধারণ মানুষের পাশে থাকুক বান্দরবানে প্রেস ক্লাব। শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকালে ঐতিহাসিক বান্দরবান রাজার মাঠে বনায়ন সহযোগীতায় ও বান্দরবান প্রেস ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর ঊশৈসিং এমপি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, শুধু মাত্র প্রাকৃতিক পরিবেশ ক্ষেত্রে নয়, বরং করোনাকালীন সময়ে খাদ্যদ্রব্য ও মাস্ক বিতরণ, পরিষ্কার পরিছন্নতা সহ বিভিন্ন মহৎ কার্যক্রম করেছে বান্দরবান প্রেসক্লাব । পরিবেশের ভারসাম্য রক্ষায় বান্দরবান প্রেসক্লাবের এ বৃক্ষরোপণ কর্মসূচির মহৎ উদ্যোগকে স্বাগতম জানান তিনি।

এইসময় উপস্থিত ছিলেন, বান্দরবান সিভিল সার্জন ডাঃ অংশৈপ্রু মারমা, রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারী অমল কান্তি দাশ, শহর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শামসুর রহমান, প্রেস ক্লাবে সভাপতি মিনারুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হক সহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মী ও গণমান্য ব্যক্তিবর্গ।