শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মাটিরাঙ্গা সেনা জোনের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক

৪১

॥ মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাটিরাঙ্গা জোনের সেনা সদস্যরা।

বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে জোন সদরের দায়িত্বপূর্ণ এলাকায় রাত্রীকালীন টহল পরিচালনার সময় পৌরসভার ২ নং ওয়ার্ডের নবীনগরে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে ১২৫ পিস ইয়াবাসহ সোলেমান বাদশা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টহল দলের সেনা সদস্যরা।

আটককৃত মাদক ব্যবসায়ী মাটিরাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের নবীনগর গ্রামের মৃত মজিদ লিডারের ছেলে। পরবর্তীতে মাদকদ্রব্য ইয়াবাসহ আসামিকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

মাটিরাঙ্গা সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ওয়ালিদ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন, অবৈধ মাদক ব্যবসায়ীরা প্রতিনিয়ত দেশের যুব সমাজকে ধ্বংস করছে। তারা মাদকের মাধ্যমে দেশকে হুমকির মুখে পতিত করছে। এসকল মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত ব্যক্তিদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ীদের কখনো ছাড় দেওয়া হবে না। এ অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে সেনাবাহিনীর চলমান অভিযান আরো জোড়দার করা হয়েছে।

তিনি আরোও বলেন,পাহাড়ে স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনীর এসকল বিশেষ অভিযানকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন জনগন।