শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

রাঙ্গামাটিতে নতুন করে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত

৩৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে মোট ৪ হাজার ০০৬ জন। মোট সুস্থ হয়েছে ৩ হাজার ৭৪৯ জন।

বুধবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

তিনি জানান, বুধবার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষায় গত ২৪ ঘন্টায় জেলার ৯৫ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এরমধ্যে রাঙ্গামাটি সদরে ৮ জন, কাপ্তাই১ জন, বিলাইছড়ি ১ জন,কাউখালী ১ জন ও লংগদু ১ জন আক্রান্ত হয়েছে।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গামাটি এ পর্যন্ত ৯৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১৪ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এপর্যন্ত সুস্থ হয়েছে ৩৭৪৯ জন। আইসোলেশনে রয়েছেন ৭ জন,মৃত্যু হয়েছে ৩৩ জনের।

রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানায়, রাঙ্গামাটিতে এই পর্যন্ত ১ লক্ষ ৫৫৬৩১ জন করোনার প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছে এবং ৫৩ হাজার ৬৯৬ জন ২য় ডোজ গ্রহণ করেছে রয়েছে।