শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

খাগড়াছড়িতে ৫ মানসিক ভারসাম্যহীন ব্যক্তি পাচ্ছেন উন্নত চিকিৎসা

৩৯

॥ খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি সেনা রিজিয়নের পৃষ্ঠপোষকতায় ও খাগড়াছড়ি পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় খাগড়াছড়ি জেলার ৫ মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে পাবনার মানসিক হাসপাতালে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালেখাগড়াছড়ি পৌরসভা সম্মেলন কক্ষে পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরীর সভাপতিত্বে মানবিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মোঃ জাহিদ হাসান।

এ সময় তিনি বলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার স্যারের নির্দেশে পৌরসভার সার্বিক ব্যবস্থাপনায় ও সমাজ সেবার অধিদপ্তরের সহযোগিতায় মহৎ এ কাজটি করতে সম্ভব হয়েছে। সম্মিলিত প্রচেষ্টা থাকলে যে কোনো অসম্ভব কাজকেও সহজে করা যায়। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন,ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা রাশেদুল হক, জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রফেশান অফিসার কীর্তি বিজয় চাকমা, প্যানেল মেয়র পরিমল দেবনাথ, মানিক পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।