শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

কাপ্তাইয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

৫০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নুরুনবী কাঞ্চন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার লকগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, আসামি নুরুনবী কাঞ্চন দীর্ঘ দিন পলাতক ছিল। তার বিরুদ্ধে ৪টি গ্রেফতারী পরোয়ানা এবং ২ বছরের সাজা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লকগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি লকগেইট এলাকার ইউনুস আলীর ছেলে বলে জানা গেছে।

এবিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিকে রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।