শিরোনাম
নজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাইকাপ্তাই শিল্প এলাকায় কমিউনিটি ক্লিনিক এ চুরিবান্দরবানের লামায় মৌচাক এর ৩২তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিতমানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরী

স্বাস্থ্য সেবা ও জীবন দক্ষতায় সচেতনতা সৃষ্টি করেছে এফপিএবি

৬৮

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহুরা উপমা বলেছেন, প্রজনন স্বাস্থ্য সেবা ও জীবন দক্ষতা উন্নয়নে কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছে, বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) ।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) রাঙ্গামাটি শাখার আয়োজনে সুখি জীবন প্রকল্পের লঞ্চিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় এফপিএবি রাঙ্গামাটি শাখার সভাপতি মোঃ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল। এছাড়াও বক্তব্য রাখেন, শাখার কোষাধাক্ষ্য এড.আবুল কালাম আকাশ, অরন্য ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক বখতিয়ার উদ্দীন, সঞ্চালনা করেন এফপিএবি’র জেলা কর্মকর্তা অরুন শীল।

অনুষ্ঠানে সমমনা ৫টি বেসরকারী উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, স্কুল শিক্ষক, সাংবাদিক, শাখার প্রশিক্ষিত পিয়ার এডুকেটর ও যুব কাউন্সিলর ও প্রশিক্ষত কয়েকজন আরএইচপি অংশগ্রহণ করেন।