শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১

মানিকছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা

৭০

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৩১ আগস্ট) বিকেল ৩টায় মানিকছড়ি উপজেলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস (অ.দ), কৃষি কর্মকর্তা মো. হাসিনুর রহমান, উপজেলা ক্ষেত্র সহকারি মিলন কৃষ্ণ চাকমা, প্রেসক্লাব সাধারণ সম্পাদকসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রোনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস (অ.দ) সাংবাদিকদের জানান, সারাদেশের ন্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে পোণা অবমুক্তকরণ, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য উদ্যোক্তাদের পুরস্কার প্রদান, প্রাম্যাণ্য চিত্র প্রদর্শণ, মৎস্যচাষীদের নিবিড় পরামর্শ প্রদান, প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবিদের সাথে মতবিনিময় সভা ও চাষীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে।