শিরোনাম
চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রীকাপ্তাইয়ে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতপার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ, রাজনীতিতে ও উন্নয়নে হতাশ রাঙ্গামাটিবাসীওবান্দরবনের থানচির সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করায় ৪৭ খুমী নাগরিক আটকবন্যপ্রানী সুরক্ষায় কাপ্তাইয়ে প্রচারণা ও লিফলেট বিতরণ

সোনার বাংলাকে সবুজ-শ্যামল রূপে পরিণত করতে হবে : পার্বত্য মন্ত্রী

৪৫

 ॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গড়ে তোলা সোনার বাংলাকে সবুজ শ্যামল রূপে পরিণত করতে হবে। আমাদের চারপাশে মাঠে ঘাটে সবুজ শ্যামলে ফুটিয়ে তুলতে হবে। গাছ যতদিন থাকবে ততদিন মানুষ অক্সিজেন পাবে। তাই গাছ লাগিয়ে তার যথাযথভাবে রক্ষনাবেক্ষণ করতে হবে।

রবিবার (২৯ আগষ্ট) সকালে বান্দরবান বালাঘাটা নার্সারিতে জেলা বন বিভাগের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষ্যে জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ৬২ হাজার ৫শত টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বান্দরবানকে আরো সৌন্দর্যে ফুটিয়ে তুলতে বিভিন্ন রকমারি প্রজাতির গাছ লাগানোর কর্মসুচী হাতে নিয়েছি। সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বৃদ্ধির লক্ষ্যে চারা বিতরণে এই কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিঞার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, বান্দরবান প্রেস ক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনু সহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও গণমাধ্যমকর্মীসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।