শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বান্দরবানে ট্রাক উল্টে আহত- ২

৪৫

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানে ঢালুতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুরগী ফিড খাদ্যবহণকারী ট্রাক উল্টে দুইজন আহত হয়েছে। সোমবার (৩০ আগষ্ট) দুপুরে বান্দরবান ৩নং সদর ইউনিয়ধীন রেইছা আর্মি ক্যম্পে সংলগ্ন নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে এই দুর্ঘটনাটি হয়।

আহতব্যক্তি- ড্রাইভার মোঃ শাহবুদ্দিন(৩২), সে চট্টগ্রাম সিতাকুন্ড রহমত গ্রামের বাসিন্দা ও হেলপার রফিকুল ইসলাম(২২), মিরসরাইয়ের সার খালি গ্রামে বাসিন্দা বলে জানা গেছে।

আহত হেলপার রফিকুল ইসলাম (২২) জানান, বান্দরবান হতে বাশঁখালি দিকে যাচ্ছিলেন মুরগী ফিড বহনকারী ঢাকা মেট্রো, ট-১২-২২৪৭ ট্রাকটি। হঠাৎ ঢালুতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়।

রেইছা আর্মি ক্যাম্পে থাকা পুলিশ কর্মকর্তা (নায়েক) অর্জুন চাকমা জানান, ঘটনাটি দুপুরে ঘটেছে। ট্রাকটি ঢালুতে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তবে ড্রাইভার ও হেলপার কিছুটা আঘাত পেয়েছে বলে জানান এই কর্মকর্তা।