শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

বান্দরবানে পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃক ঋণ ও সিলিন্ডার বিতরণ

৫৩

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

পল্লী সঞ্চয় ব্যাংক কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য অক্সিজেন সিলিন্ডার দিয়ে যাচ্ছে। পল্লী সঞ্চয় ব্যাংক থেকে লোন নিয়ে অনেক পরিবার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে বলে উল্লেখ করেন বানন্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভিন তিবরীজি। রবিবার (২৯ আগষ্ট) বান্দরবান শাখা পল্লী সঞ্চয় ব্যাংক আয়োজনে ৭টি উপজেলায় কোভিড-১৯ আক্রান্তদের সেবা প্রদান ও ঋণ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এ সব কথা বলেন।

এইদিকে বান্দরবান শাখার পল্লী সঞ্চয় ব্যাংক উদ্যেগে জেলা প্রশাসক স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কাছে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন। পরে ৪৮ জন ব্যক্তি ও সমিতির মাঝে সারে ১৬ লক্ষ টাকা ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি সমিতি উপভোগ কারীদের মাঝে বিভিন্ন প্রজাতীর ফলজ, বনজ ও চারা বিতরণ করেন।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তৌছিফ আহম্মেদ, জেলা শাখার পল্লী সঞ্চয় ব্যাংকে সমন্ধয়কারী মৌসুমী আখতার, শাখা ব্যবস্থাপক দেবব্রত বড়ুয়া সহ সরকারি বেসরকারি ও উপকার ভোগী ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।