শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

রাজস্থলীতে দরজা জানালা ভেঙ্গে ১০ লক্ষ টাকার দূর্ধর্ষ চুরি

৪৯

।। রাজস্থলী উপজেলা প্রতিনিধি ।।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ২ নং গাইন্দ্যা ইউনিয়নের হাজি পাড়া এলাকার তালুকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের বাড়ীতে দূর্ধষ চুরির ঘটনা ঘটেছে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে আরো জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ২ টায় প্রধান শিক্ষক নজরুল ইসলামের বাড়ীর দরজা জানালা ভেঙ্গে ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোরের দল। এ সময় বাড়ীতে কেউ ছিলো না। খবর পেয়ে রাজস্থলী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমদ খান ও সংঘীয় ফোর্সসহ ঘটনাস্থল পরির্দশন করেছেন। চুরির ঘটনায় নজরুল ইসলামের ছেলে মিজানুল ইসলাম বাদী হয়ে রাজস্থলী থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমদ খান বলেন, এটি একটি চুরির ঘটনা, অভিযোগের প্রেক্ষিতে আসামীদের আটকের ব্যবস্থা গ্রহন করা হবে।

উল্লেখ্য, এভাবে আরো একাধিক চুরির ঘটনা ঘটেছে। মাদকসেবনকারীরাই এসব চুরির ঘটনা ঘটাচ্ছে বলে ধারণা  এলাকাবাসীর।