শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

থানচিতে পাহাড়ী ঢলে ভাঙ্গনের শষ্কায় হেডম্যান পাড়া

৬১

।। থানচি উপজেলা প্রতিনিধি ।।

বান্দরবানের থানচি উপজেলা সদরের ৫নং ওয়ার্ডে মগক হেডম্যান পাড়ার ঝিড়িতে বর্ষাকালে ভারী বৃষ্টি হলে পাহাড়ী ঢলে অতিরিক্ত মাত্রায় পানির স্রোত হয় এবং ঝিড়ি ভাঙ্গনে কবলে পড়ে। এতে আতঙ্কে দিন কাটছে পাড়ার ২০-২৫ পরিবার।

স্থানীয় সুত্রে জানা যায়, শত বছরে পুরোনো মগক হেডম্যান পাড়া বর্তমানে প্রায় ১২০ পরিবার বসবাসে থানচি হেডম্যান পাড়া নামে পরিচিত। ২০১৮ সালে ভারী বৃষ্টিতে প্রবল স্রোতে হেডম্যান পাড়ার পার্শ্বে মগকসেঃ নামক ঝিড়ির ভাঙ্গনের কবলে পড়ে পার্বত্য উন্নয়ন বোর্ড তত্বাবধানে টেকসই সামাজিক সেবা প্রকল্পের পাড়াকেন্দ্রসহ দুইটি ঘর অর্ধেক পানিতে ভেঁসে যায়। এছাড়াও ২৫-২৯ পরিবার পানি বন্দি হয়েছিল বলে জানা যায়।

হেডম্যান পাড়ার প্রধান বাথোয়াইচিং মারমা জানান, শত বছরে পুরোনো মগক হেডম্যান পাড়ার শতাধিক ঘরে পূর্বে ও দক্ষিনের মগকসেঃ ঝিড়ি, পশ্চিমে পাহাড়, উত্তরে শ্বশান এবং পূর্ব ও দক্ষিনের মগক ঝিড়ির ভাঙ্গনে কবলে পড়লে বিশাল ব্যয় বহুল হওয়াই পাড়াবাসীদের পক্ষে রক্ষা করার সম্ভব নয়। স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুই তিনবার পরিদর্শন করে গেছে।

তিনি আরো বলেন, গত ২০২০ সালে ভারী বৃষ্টিতে ঝিড়ির পানির স্রোত অতিরিক্ত থাকায় স্কুল ঘরসহ অনেক ফলজ্ গাছ ভাঙ্গনে তলিয়ে গিয়েছিল। পাড়াবাসীদের স্বেচ্ছাশ্রমের বাঁশ, কাঠ, গাছ দিয়ে বাঁধ নির্মান করেছিলাম কিন্তু বছর না হতেই ভেঙ্গে গেছে। শত বছরে পুরোনো ঐতিহ্যবাহী মগক হেডম্যান পাড়াকে ঝিড়ির ভাঙ্গঁনের হাত থেকে রক্ষা করার খুবই জরুরী প্রয়োজন বলে জানান তিনি।

এই ব্যাপারে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী বলেন, উপজেলা সদরে মগক হেডম্যান পাড়ার ঝিড়িতে ভাঙ্গন দেখেছি কিন্তু রক্ষা করতে রিটার্নিং ওয়াল দিতে হবে। উপজেলা পরিষদের স্বল্প বরাদ্ধের ছোট প্রকল্প দিয়ে রক্ষা করার সম্ভব নয়। সেটি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি।