শিরোনাম
ক্যান্সারে আক্রান্ত অনিল তঞ্চঙ্গ্যার চিকিৎসা সহায়তায় পার্বত্য প্রতিমন্ত্রীখাগড়াছড়ির রামগড়ের মাস্টার পাড়ায় ৯ মাদকখোর আটকখাগড়ছিড়ির দীঘিনালায় সেনা জোনের মানবিক সহায়তা প্রদানখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ সিএনজি চালক আটকচীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাংলাদেশের সাথে সম্পর্ক আরও সুদৃঢ় করবে: প্রতিমন্ত্রী মীর হেলালখাগড়াছড়ির মাটিরাঙ্গায় মিষ্টি উৎপাদন প্রতিষ্ঠান মাতৃভান্ডারকে জরিমানাস্বাস্থ্যসেবা, শিক্ষা ও খাদ্য সহায়তায় সপ্তাহব্যাপী কর্মসূচি মাটিরাঙ্গা সেনা জোনেরখাগড়াছড়ির দীঘিনালায় শিক্ষার্থীদের মাঝে জোনের শিক্ষা সামগ্রী বিতরণলামায় কৃষিপণ্য মার্কেটিং চ্যালেঞ্জ সমাধানে করণীয় বিষয়ক এ্যাডভোকেসী সভাজনগণের ভোগান্তি কোনোভাবেই বরদাশত করা হবে না: ভুমি প্রতিমন্ত্রী

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাজস্থলীতে সংবাদ সম্মেলন

৪২

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে শনিবার (২৮আগস্ট) সকালে রাজস্থলী উপজেলা মৎস্য অফিসে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ছাবেদুল হক, সাংবাদিক আজগর আলী খান, চাউচিং মারমা, কাইয়ুম হোসেন মিরাজ,মৎস্য অফিস ক্ষেত্র সহকারী চিংনুমং মারমা ও বিষুরুপ চাকমা।

সংবাদ সম্মেলনে মৎস্য কর্মকর্তা মোঃ ছাবেদুল হক বলেন, ‘বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী সারাদেশে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজস্থলীতে উক্ত কর্মসূচি সফলভাবে বাস্থবায়নের লক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, কর্মসূচির মধ্যে রয়েছে সংবাদ সম্মেলন, প্রামান্য চিত্র প্রদর্শন, শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মধ্যে পুরস্কার বিতরণ, পোনা মাছ অবমুক্তকরন, মৎস্য চাষীদের মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরে মাটি ও পানি পরীক্ষা, মৎস্য উপকরণ বিতরণ, মাইকিং ও ব্যানার পোস্টারের মাধ্যমে প্রচার প্রচারনা এবং মতবিনিময় সভা। উক্ত কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়ন করতে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।