শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

বান্দরবানে ৪ কোটি ৩০ লক্ষ টাকার আফিনসহ আটক ১

৬৪

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ৪কেজি ৩০০গ্রাম আফিমসহ মাদক ব্যবসায়ী প্রুথোয়াই অং মার্মা(৭০) নামে একজনকে আটক করেছে র‌্যাব। রোববার (২২আগষ্ট) ভোরে উপজেলার কচ্ছতলি এলাকায় অভিযানে চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে র‌্যাব-৭ সুত্রে জানা গেছে।

র‌্যাব সুত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি প্রুথোয়াই অং মারমা(৭০) কচ্ছপতলী এলাকায় আফিম ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে এমন গোপন সংবাদে চট্টগ্রাম র‌্যাব-৭ উপ- পরিচালক মেজর নাসির নের্তৃত্বে অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা কচ্ছপতলি গ্রাম থেকে প্রুথোয়াই অং মারমাকে আটক করতে সক্ষম হয়।

র‌্যাব সুত্রে আরো জানা যায়, আসামীর স্বীকাররোক্তিতে তার নিজ বাড়ি দোতলা মাচাং ঘরের নিচে কাঠের লাকড়ির পেছনে ১ টি প্লাস্টিকের ব্যাগের ভিতর হতে ৪কেজি ৩০০গ্রাম আফিম উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার গ্রাম প্রধান (কারবারী) বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে রোয়াংছড়ি অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ কবির জানান, আসামী দীর্ঘদিন যাবত আফিম বিক্রি করে আসছে। তবে উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ০৪ কোটি ৩০ লক্ষ (চার কোটি ত্রিশ লক্ষ) টাকা। আসামীর বিরুদ্ধে থানায় মামলায় দায় করা হয়েছে।