শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

রাঙ্গামাটিতে গাছে ফাঁস দিয়ে পুলিশ কনস্টেবলের আত্মহত্যা

৫০

॥ নিজস্ব প্রতিবেদক ॥

রাঙ্গামাটি শহরের মানিকছড়িস্থ আরশিনগর পুলিশ ক্যাম্পে গাছে ফাঁস লাগিয়ে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছে। নিহত পুলিশ কনস্টেবলের নাম জয় দে (২৭)। তিনি চট্টগ্রাম জেলার রাউজানের চিকদাইর জালালীহাটের বাসিন্দা রনজিত দে এর ছেলে। সোমবার (২৩ আগস্ট) ভোরে আরশিনগর পুলিশ ক্যাম্পের নিকটবর্তী একটি গাছের সাথে ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এবিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেমজনিত কারণে সে আত্মহত্যা করতে পারে। বর্তমানে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।#