শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বান্দরবানে কর্মহীন মানুষের পাশে সেনাবাহিনী

৪৭

॥ বান্দরবান জেলা প্রতিনিধি ॥

মহামারী করোনার কারণে সরকারীভাবে দেশে দফায় দফায় লকডাউন চলায় কর্মহীন হয়ে পড়ে মানুষ। এতে তাদের জীবন জীবিকা নির্বাহে খুবই কষ্টকর হয়ে পড়েছে। এ কর্মহীন ও হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে পাশে দাঁড়িয়েছেন বান্দরবান সেনারিজিয়ন। সোমবার সকালে জেলার জিমনেশিয়ামের সম্মেলন কক্ষে সেনাবাহিনী প্রধান এবং চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডারের নির্দেশে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উল সামাদ রাফি, সেনা জোন রিজিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ মোজাম্মেল হক রাসেল, সেনাজোনে ক্যাপ্টেন ফারহান ইসরাক চৌধুরী, সেনা সদস্যগণসহ সরকারি কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ ও উপকার ভোগীরা ।

খাদ্য সামগ্রী বিতরণ শেষে রিজিয়ন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উল সামাদ রাফি জানান, করোনার শুরু থেকে কর্মহীন ও হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছে সেনাবাহিনী। আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।