শিরোনাম
যানবাহন ছড়িয়ে-ছিটিয়ে রেখে চলাচলে বিঘ্ন সৃষ্টি করা গুরুতর অপরাধ: প্রতিমন্ত্রী মীর হেলালদক্ষিণ কোরিয়ার পূর্ণ অর্থায়নে পিএইচডি করছেন রামগড়ের সন্তান মংসাথোয়াইসুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গ্রেনেড হামলার প্রতিবাদে রাজস্থলীতে আলোচনা সভা

৪৯

॥ রাজস্থলী প্রতিনিধি ॥

২০০৪ সালের ২১আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) সকালে উপজেলার হ্নারা মুখ পাড়া দলীয় কার্যালয়ে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

রাজস্থলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য নিউচিং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুচিংমং মারমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা সভানেত্রী লংবতি ত্রিপুরা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অংসুইচিং মারমা বিজয়, দিলীপ দাশ, মিঠুল দে, ইদ্রিস মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।

সভা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।