শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে আলোচনা সভা

৪৬

॥ নিজস্ব প্রতিবেদক ॥

২১আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ এবং শহীদদের স্মরণে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১আগস্ট বিকেলে রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মমতাজ উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শহীদুল আলম স্বপন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ শাহাজাহান, যুবমহিলা লীগের সভাপতি রোকেয়া আক্তার প্রমূখ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের এ ধারাকে বাধাগ্রস্থ করতে এবং প্রগতিশীল ধারাকে নস্যাৎ করতে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রকারীরা এখনো তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধ সজাগ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।