শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে খাগড়াছড়িতে দোয়া ও সভা

৫৭

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের উদ্যোগে ২০০৪ সালের ২১আগস্ট বর্বোরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শোকাবহ আগষ্ট মাসের ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসেবে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ এ কর্মসুচী পালন করে।

শনিবার (২১আগস্ট) সকালে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়। নিহতের স্মরণে দলীয় কার্যালয়ে অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতাকর্মীরা। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী, সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, এম.এ জব্বার, পার্থ ত্রিপুরা জুয়েল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, শ্রমিক লীগের সভাপতি জানু সিকদার ও জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরাসহ খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।