শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মানিকছড়িতে কারিতাস এগ্রো-ইকোলজি ফোরাম’র সভা অনুষ্ঠিত

৮১

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে কারিতাস কাবিদাং এগ্রো ইকোলজি প্রকল্প সিএইচটি’র উদ্যোগে এগ্রো-ইকোলজি ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কারিতাস’র মাঠ সহায়ক জীবন্ত তালুকদার’র সঞ্চালনায় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

সভার শুরুতেই বিগত বছরের কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য রাখে কারিতাস মাঠ কর্মকর্তা ও ফোরামের সদস্য সচিব মোঃ সোলায়মান।

এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন, ভেটেরিনারি সার্জন ডা. রনি কুমার , উপজেলা রেঞ্জ কর্মকর্তা উহ্লামং চৌধুরী, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, মানিকছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, করিতাস কাবিদাং এর সাপোর্ট স্টাফ রাম্পু মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন বলেন, কারিতাস হলো একটি উন্নয়নমূলক এনজিও সংস্থা। যার মাধ্যমে উপজেলার অসংখ্য কৃষিজীবী মানুষ তাদের জীবনমানের উন্নয়ন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও প্রান্তিক কৃষকের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের অর্থনৈতিক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন।

বক্তারা আরোও বলেন, কারিতাস পেপ-সিএইচটি প্রকল্পের মাধ্যমে মানিকছড়ি উপজেলার প্রত্যন্তঞ্চলের কৃষকরা বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছে। পাশাপাশি তাদের দেয়া পরামর্শ মোতাবেক কাজ করার ফলে বেশ উপকৃত হচ্ছে। তাছাড়া কৃষিবীজ, মৌ চাষ, ছাগল পালন ও মৎস্য চাষসহ নানা কর্মসূচীর মাধ্যমে তাদের আয় বর্ধক কাজ সৃষ্টিতে সহযোগিতা করে যাচ্ছে সত্যি যা প্রশংসনীয়।