শিরোনাম
সুস্থ থাকতে হলে খাবার খাবেন হাত ধুয়েতরুণ সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে: পার্বত্য মন্ত্রীরামগড় স্থানীয়দের মাঝে বিজিবি’র বিভিন্ন সহায়তা প্রদাননজরুল বর্ষ উপলক্ষে রামগড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদানরামগড় স্থলবন্দর অবকাঠামো পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলরাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য প্রকৌশলী রুবায়েত আর নেইবান্দরবানের লামায় বজ্রপাতে শিশু সহ নিহত ২, আহতকাপ্তাইয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসংবিধানের মূলনীতি অনুযায়ী সব নাগরিক আইনের দৃষ্টিতে সমান: সংস্কৃতি মন্ত্রী নিতাইঐতিহ্যবাহী শিল্পচর্চায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই

মানিকছড়িতে সরকারি নির্দেশ অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় অর্থদণ্ড

৬০

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়ি উপজেলা সদরের গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুলকে সরকারি নির্দেশ অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা ও কোচিং পরিচালনা করা অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ জুন) দুপুর আড়াইটার দিকে মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ উক্ত অর্থদণ্ড প্রদান করেন।

এ সময় তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে সারাদেশে নানা বিধিনিষেধ মেনে সীমিত পরিসরে চলছে কার্যক্রম। সরকারি নির্দশনা মোতাবেক বন্ধ রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। অথচ সরকারি নির্দশনা অমান্য করে গিরিকলি কিন্ডারগার্টেন এন্ড পাবলিক স্কুল খোলা রেখেছেন কর্তৃপক্ষ। ফলে সংক্রমণ বেড়ে যাওয়ার আশংকায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।