শিরোনাম
জুয়া খেইলতু হনে হর আবার দুধ দিয়েনা গোসলঅ গড়রনাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক- ১খাগড়াছড়ির রামগড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনঅস্বাস্থ্যকর মিষ্টি বিক্রি করায় মাটিরাঙ্গায় বনফুল প্রতিষ্ঠানকে জরিমানাপানছড়িতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক-অবৈধ অস্ত্র, আমরা সুন্দর এবং সুস্থ পরিবেশ চাইমানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই, কাপ্তাইয়ে গণসংবর্ধনায় দীপন তালুকদারসপ্তপূর্ণা’র স্বপ্ন পূরনে দীঘিনালা সেনা জোনের সহযোগিতাখাগড়াছড়ির মানিকছড়িতে অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাইবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার পিস ইয়াবা সহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

মানিকছড়িতে মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট’র উদ্যোগে বিনামূল্যে খতনা ক্যাম্প

৬২

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে খতনা ক্যাম্প অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুন) সকালে উপজেলা সদর মাস্টারপাড়ায় অবস্থিত শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্টের দাতব্য চিকিৎসালয়ে যাকাত তহবিলের অর্থায়ণে উক্ত খতনা ক্যাম্প অনুষ্টিত হয়েছে। প্রতি ব্যাচে ১০ জন করে সংস্থার ৮৪ ও ৮৫তম (২ ব্যাচ) ব্যাচে ২০ জন শিশুকে ফ্রি খতনাসহ প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়েছে।

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাহাবুবুর রহমান উক্ত খতনা কার্যক্রম পরিচালনা করেন।

এ সময় শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী কল্যাণ ট্রাস্টের দারিদ্র্য বিমোচন প্রকল্পের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসের উদ্দীন, প্রচার সম্পাদক মোঃ আহসান উল্লাহ চৌধুরী, সদস্য মোহাম্মদ আলী মাসুদ, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটির উপদেষ্টা মোঃ মনির হোসেন, মোঃ মোস্তফা, সদস্য ডাঃ দ্বীপেন কর্মকার, মোঃ আবদুর রহিম, পল্লী চিকিৎসক মোঃ আবু তাহের প্রমূখ উপস্থিত ছিলেন।