শিরোনাম
খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্তরোয়াংছড়িতে তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের চিকিৎসায় সরঞ্জাম হস্তান্তরএমএন লারমা স্বপ্ন দেখেছিলেন অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ নিমার্ণের, তা বাস্তবায়ন হোকগঠিত এসব কমিটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সহ সকল সম্প্রদায়ের সম্প্রীতি সুদৃঢ় হবে বলে প্রত্যাশাপার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় জাতীয় কমিটিকে অভিনন্দন‘সাজু আপা’ নিজেই নির্যাতিত কিন্তু কোন নারী-শিশু নির্যাতন হতে দেখলেই ছুঁটে যান

মাটিরাঙ্গায় পাহাড়ের খাদে মিলল যুবকের মরদেহ

৭৭

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ের গভীর খাদ থেকে মোঃ আবুল বাশার (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের বাংলা টিলা (পাঞ্জাবী টিলা) দূর্গম এলাকায় নিহতের নিজ বাড়ির পাশে পাহাড়ের গভীর খাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবুল বাসার ওই এলাকার মোঃশাহজাহান মিয়ার ছেলে। পেশায় তিনি কাঠ মিস্ত্রি, তিন কণ্যা ও এক পুত্র সন্তানের জনক তিনি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতোই কাজ শেষে বৃহস্পতিবার বিকালের দিকে পার্শ্ববর্তী খেদাছড়া বাজারে যায় মোঃ আবুল বাশার। রাতে বাড়ি ফিরে না আসায় খোঁজাখুজির এক পর্যায়ে শুক্রবার (২৮ মে) সকালের দিকে স্থানীয়রা বাড়ির পাশে গভীর খাদে তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মোঃ খোরশেদ আলম ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) মোঃ খোরশেদ আলম বলেন, এটি একটি হত্যাকান্ড, ঘটনার মুল রহস্য উদঘাটনসহ হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ ইতিমধ্যে মাঠে কাজ শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে,তাছাড়া এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।