শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

রোয়াংছড়ি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাঝে সেনাবাহিনী ও প্রশাসনে সহায়তা বিতরণ

৮১

॥ আকাশ মার্মা মংসিং,বান্দরবান ॥

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ২নং তারাছা ইউনিয়নে তালুকদার পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া পরিবার মাঝে ত্রাণ ও নগদ অর্থসহ বিতরণ করেছে বান্দরবান সেনাবাহিনী ও প্রশাসন।

এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বান্দরবান সেনা রিজিয়নের জোন সদর দপ্তর, জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার(১৮মে) দুপুরে সেনাবাহিনীর পক্ষ থেকে ৭০ পরিবারের মাঝে ৩৩০জনের খিচুড়ি ও দুপুরের খাবার, প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে ৩ লাখ ৫০ হাজার টাকা, চাল, ডাল, তেল, পিয়াজ দেওয়া হয়েছে।

এছাড়াও বান্দরবান জেলা প্রশাসন ও জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি পরিবারকে ৩ হাজার টাকা, ৩ কেজি করে চাল, দুই বান্ডেল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে। অন্যদিকে প্রথাগত সামাজিক প্রতিষ্ঠান হেডম্যান-কারবারী পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সোমবার ১৭ মে দিবাগত রাত ১ টার দিকে জেলার রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের তালুকদার পাড়ায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুরো গ্রামের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি।