শিরোনাম
সুস্বাস্থ্য নিশ্চিত করতে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ জরুরি, খাগড়াছড়িতে উঠান বৈঠক২৪ বছর শিকলে বাঁধা হাতি ‘বাহাদুর’ বন বিভাগ জেনেও না জানার ভান করে আছেস্থানীয় জনগোষ্ঠিরা যাহাতে আর্থিকভাবে স্বাবলম্বি হয় এমন প্রকল্প গ্রহন করা হবে১১ আরই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদানবান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বার্মিজ কারেন্ট জালসহ ৪ জন আটকখাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণা

দীঘিনালা সেনা অভিযানে ইয়াবাসহ আটক ১

৬৮

॥ সোহেল রানা,দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, মদ ও গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার( ১৭ মে) রাতে উপজেলার ছোট মেরুং এলাকায় অভিযান চালায় খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোনের একটি বিশেষ আভিযানিক দল।

এ সময় মোঃ কবির হোসেন (৩২) এর বাড়িতে অভিযান চালিয়ে ৫০১ পিস ইয়াবা,বাংলা মদ ও গাঁজা উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনীর তড়িৎ অভিযানে উক্ত মাদক ব্যবসায়ী পালাতে ব্যর্থ হয়।

সেনা জোন সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তি একজন ইয়াবাসেবী ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। ইতিপূর্বে তার বিরুদ্ধে দুইটি মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।উক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খাগড়াছড়ি সেনা রিজিয়ন ভবিষ্যতেও পার্বত্য অঞ্চলে শান্তি,শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষার্থে ভয়ংকর মাদকের বিরুদ্ধে এধরণের আভিযানিক কার্যক্রম চালিয়ে যাবে।