শিরোনাম
ইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১ইউপি নির্বাচনঃ রামগড়ে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন আবদুল হকরাঙ্গামাটির কাপ্তাইয়ে জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজার জনশূন্য, লোকসান কোটি টাকাসম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রীর লক্ষ্যরাঙ্গামাটির লংগদুতে জমি দখল, লুটপাট ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলনসম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে কঠিন চীবরদান অনুষ্ঠানে রামগড় ৪৩ বিজিবিআলীকদম কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিতদীর্ঘবছরের সঞ্চয়ের টাকায় জমি কিনে বিপদে প্রবাসী রিপন

থানচিতে গরীব ও দীনদের পাশে বাংলাদেশ মানবাধিকার কমিশন

১১০

॥ চিংথোয়াই অং মার্মা,থানচি ॥

বান্দরবানে থানচিতে উপজেলা শাখা বাংলাদেশ মানবাধিকার কমিশনের আয়োজনে হত দরিদ্র, গরীব ও দীনদের মাঝে খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করা হয়েছে।

থানচি উপজেলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে নিজস্ব অর্থায়নে বুধবার (২৮ এপ্রিল) সকালে থানচি সদর সিং গেইষ্ট হাউজ প্রাঙ্গনে সদরে বিভিন্ন এলাকার থেকে আসার হত দরিদ্র, গরীব ও দীনদের হাতে খাদ্য সামগ্রী ত্রাণ তুলে দিয়েছে।

এ সময় থানচি উপজেলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি মংবোওয়াংচিং (অনুপম) মারমা, সহ-সভাপতি গোপা চাকমা, সাধারণ সম্পাদক কবি উমংসিং মারমা, যুগ্ন সম্পাদক হিমংপ্রু মারমা, কোষাধ্যক্ষ রেমবো ত্রিপুরা, প্রচার ও প্রকাশনা সম্পাদক চিংথোয়াই অং মারমা, সহ-সাংগঠনিক সম্পাদক রেংহাই ম্রোঃ, দপ্তর সম্পাদক মোঃ শহীদুল ইসলাম’সহ দলে বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ ও সুশীল সমাজে ব্যত্তিবর্গ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী প্রদানের পর থানচি উপজেলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি মংবোওয়াংচিং (অনুপম) মারমা বলেন, মানবতা হলো সকল ধর্মের শ্রেষ্ট ধর্ম। আমরা দুর্গম এলাকার বাল্যবিবাহ প্রতিরোধসহ মানবাধিকার লঙ্ঘনে বিভিন্ন ঘটনার প্রতিরোধের পাশাপাশি হত দরিদ্র, গরীব ও অসহায়দের পাশে থেকে নিজস্ব অর্থায়নে সাধ্যনুসারে সহযোগীতার দিয়ে মানবতা কল্যাণে কাজ করছি।