শিরোনাম
কাপ্তাইয়ে দুই শিশু আহত, নিরাপদে সরানো হলো ৮০ জনকেটানা বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত ও সচেতনতায় প্রশাসনের মাইকিংরাঙ্গামটির কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে ১৮আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে: ইউএনওবান্দরবনের রায়াংছড়িতে ড্রাম ট্রাকের চাপায় শিশু নিহতখাগড়াছড়ির দীঘিনালায় সাড়ে তিনশ কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির লংগদুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যুপাহাড় ধসে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বৃদ্ধার মৃত্যু, সতর্কতার জন্য মাইকিংশুধু পুলিশের একক প্রচেষ্টায় সহিংসতামুক্ত সমাজ গঠন সম্ভব নয়কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে জব্ধ করা জাল ও নৌকা ৮ জুলাই নিলামে উঠছেখাগড়াছড়িতে সাড়ে ১১ মাসের মাথায় শিশু ধর্ষণ ঘটনায় আসামীর মৃত্যুদন্ড

মাটিরাঙ্গায় ইফতার সামগ্রী বিতরণ করলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

৪৪

॥ আবুল হাসেম,মাটিরাঙ্গা ॥

লকডাউনে সারাদেশের ন্যায় কর্মহীন হয়ে পড়েছে মাটিরাঙার শ্রমজীবি মানুষ। এ জনপদের রিকশাওয়ালা থেকে শুরু করে ফুটপাতের হকার, পরিবহন শ্রমিক ও দোকান কর্মচারী ও দিনমজুর মানুষেরা কর্ম-সংকটে পড়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এ পরিস্থিতিতে মাটিরাঙ্গার এসব কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।

বুধবার (২৮ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা পৌরসভা মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত প্রধানমন্ত্রীর ইফতার সামগ্রী বিতরণ করেন শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তুু নির্দিষ্টকরণ ও পুর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম হুমায়ুন মোর্শেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র শামসুল হক, মাটিরাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনর রশীদ ফরাজি ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন লিটন সহ প্রমুখ।

এ সময় শরনার্থী প্রত্যাবাসন ও পুর্নবাসন এবং অভ্যন্তরীন উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুর্নবাসন সম্পর্কিত টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রথম ধাপে পৌরসভায় শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর পরে পুরো উপজেলায় এক হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। সরকার সব সময় অসহায় ও নিরীহ মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। করোনা ভাইরাসের মহামারীতে সকলকে সাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক ব্যবহারের আহ্বান জানান তিনি।