শিরোনাম
টিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাইকেল নিয়েই এভারেস্টের তিন উচ্চতম স্থানে, সাবাস বীর কুমার তঞ্চঙ্গ্যাশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদার

দীঘিনালায় কৃষকের ধান কেটে ঘরের তুলে দিল যুবলীগ

৪৭

॥ সোহেল রানা দীঘিনালা ॥

খাগড়াছড়ির দীঘিনালায় কোভিড-১৯ পরিস্থিতিতে সর্বত্বক লকডাউনে দরিদ্র এক কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা, উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

মঙ্গলবার(২৭এপ্রিল) সকালে উপজেলার ছোট মেরুং এলাকায় কৃষক নুরুল আলম’র ৮০শতক জমির ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন।

এ সময় ধান কাটায় অংশ নেয় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এফ এম আলমগীর মিয়া, মেরুং ইউনিয়ন (উত্তর) যুবলীগের সভাপতি মোহাম্মদ সুফিয়ান, মেরুং ইউনিয়ন (দক্ষিণ) যুবলীগের সভাপতি হাজী মোহাম্মদ ইলিয়াস সহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

কৃষক নুরুল আলম বলেন, করােনা পরিস্থিতিতে আমার ২ কানি (৮০ শতক) জমির ধান কেটে দিতে সাহায্যের হাত বাড়িয়েছে যুবলীগের নেতৃবৃন্দ। দারিদ্রতায় অর্থ সংকট ও তীব্র রৌদে ধান কাটাতে পারছিলাম না। এমন সময় পাশে এসে দাঁড়ালেন তারা। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই।

খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশে মহামারির ক্রান্তিলগ্নে আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এ সহযোগিতা কার্যক্রম অব্যাহত থাকবে।