শিরোনাম
টিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাইকেল নিয়েই এভারেস্টের তিন উচ্চতম স্থানে, সাবাস বীর কুমার তঞ্চঙ্গ্যাশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদার

দীঘিনালায় ৫ গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ করছে রেড ক্রিসেন্ট

৫২

॥ সোহেল রানা,দীঘিনালা ॥

খাগড়াছড়ি দীঘিনালার দুর্গম ৫ গ্রামে পানির তীব্র সংকটাপন্ন এলাকায় ওয়াশ প্রকল্পের আওতায় তিন সপ্তাহব্যাপী বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেছে খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিট।

মঙ্গলবার((২৭এপ্রিল) সকাল ১০টায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের দুর্গম সীমানা পাড়া ও জেলার চন্দ্রকিরণ কার্বারী পাড়ায় আনুষ্ঠানিকভাবে পানি বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়। এতে সহায়তা করছে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগ এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস।

প্রথম দিনের পানি বিতরণকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের এফও ধীমান ত্রিপুরা, মোঃ দিদারুল আলম (রাফি), এইচপিও জোসি চাকমা, যুব সদস্য আল আমিন ও অভি বড়ুয়া।
খাগড়াছড়ি জেলার সীমানা পাড়া, চন্দ্রকিরণ কার্বারী পাড়া, মিলন কার্বারী পাড়া, আটমাইল ও নয়মাইল এলাকায় তিন সপ্তাহে পাঁচ শতাধীক পরিবারকে প্রায় এক লক্ষ লিটার পানি সরবরাহ করা হবে বলে জানিয়েছেন সংস্লিষ্টরা।

সীমানা পাড়ার কার্বারী চয়ন ত্রিপুরা বলেন, আমাদের গ্রামের মানুষজন অনেক দূর থেকে ঝর্ণার পানি এনে খায়। রেড ক্রিসেন্ট থেকে পানি দেয়ায় আমাদের কষ্ট কমেছে।
চন্দ্রকিরণ কার্বারী পাড়ার বাসিন্দা হেনা ত্রিপুরা বলেন, আমরা গ্রামের মানুষ একঘন্টা হেঁটে গিয়ে পানি আনি। এখন ছড়া শুকিয়ে যাওয়ায় পানি নাই। রেড ক্রিসেন্ট থেকে পানি দেয়ায় আমাদের উপকার হয়েছে।

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের এফও মোঃ দিদারুল আলম (রাফি) জানান, পাহাড়ের দুর্গম গ্রামগুলোতে বসবাসরত জনগোষ্ঠীর মানুষজন বর্তমান সময়ে তীব্র পানির সংকটে রয়েছেন। তাদের পানির সংকট লাঘবে আমরা তিন সপ্তাহ বিশুদ্ধ পানি সরবরাহ শুরু করেছি।