শিরোনাম
টিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণরামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসসরকার দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রীকাপ্তাই ৪১ বিজিবির অভিযানে ৮৩ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্ধকাপ্তাইয়ে ইসলামী সম্মেলনে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানরাঙ্গামাটিতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতসাইকেল নিয়েই এভারেস্টের তিন উচ্চতম স্থানে, সাবাস বীর কুমার তঞ্চঙ্গ্যাশিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব থাকবে, দূর্নীতির সাথে জড়িয়ে পড়বো না: দীপন তালুকদার

মানিকছড়িতে ১০ লিটার মদ ও মদ তৈরীর উপকরণসহ আটক ৮

১৭৭

॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥

মানিকছড়িতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ৭০ কেজি মদ তৈরীর উপকরণসহ (ওয়াশ) ৮ জনকে আটক করেছে।

সোমবার (২৬ এপ্রিল) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি সেনা ক্যাম্প কমান্ডার মোঃ শফির ও মানিকছড়ি থানার এসআই আক্কাস আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে মানিকছড়ি উপজেলা সদর রাজপাড়াস্থ মাদক ব্যবসায়ী লাফঅং মারমার বাড়ীতে মদ্যপান অবস্থারত লাফঅং মারমা (২৭), পিতা- তানিমং মারমা, মোঃ বাবুল (২৪), পিতা- আব্দুল মতিন, সারোয়ার আলম প্রকাশ মনু (৪০), পিতা- মৃত. বাদশা মিয়া, মোঃ সুমন মিয়া (২৬), পিতা- মোঃ রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী (৪৪), পিতা- মৃত. হারুন মিয়া, সর্ব থানা- মানিকছড়ি, জেলা খাগড়াছড়ি এবং মোঃ নয়ন (২৮), পিতা- মহি উদ্দিন, মোঃ আঃ শুক্কুর (২৩), পিতা- মৃত. আব্দুল মান্নান, উভয় থানা- জোড়াগঞ্জ, জেলা- চট্টগ্রাম ও মোঃ ইমরান (২৫), পিতা- মোঃ ফজলুল হক, থানা- লাল মোহন, জেলা- ভোলা’কে আটক করা হয়। এসময় আটকৃতদের নিকট হতে ১০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও মাদক ব্যবসায়ী লাফঅং মারমার ঘর হতে ৭০ কেজি মদ তৈরীর উপকরণ উদ্ধার করা হয়।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১০ লিটার মদ ও মদ তৈরীর বিভিন্ন উপকরণসহ ৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।